• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে জেলে আহত

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৮:১৭

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে জেলে আহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।  

২৭ নভেম্বর বুধবার বেলা ৩টায় সেন্টমার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হয়েছে।

মো. এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ ওই জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে মোহাম্মদ এরশাদ নামের এক জেলের ডান হাতের বাহুতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমানার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। ওই সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি চালালে এক জেলে আহত হন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০