• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে হত্যা

২৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০১:১৮

সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে তানিয়া, মেয়ে তাবাসসুম, শাশুড়ি ও ননদ একই রুমে ঘুমাতে যায়। রাতে তানিয়ার স্বামী মোবাইলে একাধিকবার কল দিলে রিসিভ না করায় ফাহাদ তার বোন বিথীর মোবাইলে কল করে। পরে বিথী তার ভাবিকে বিছানায় না পেয়ে বাড়ির অন্যান্য জায়গায় খোঁজাখুজি করে। একপর্যায়ে ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়।

তানিয়ার শাশুড়ি সুরেজা বেগম জানান, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের রনি নামের এক যুবকের পরকীয়া প্রেম চলছিল। এনিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। আমার ধারণা, পরকীয়া প্রেমের জেরেই রনি তানিয়াকে হত্যা করেছে।

তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দেই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই আমার মেয়েকে হত্যা করুক না কেনো তার বিচার চাই।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭