• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৩:০৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রামপালে ২১০ প্রান্তিক চাষির মাঝে সার-বীজ বিতরণ

২৫ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৪৩:৪৩

রামপালে ২১০ প্রান্তিক চাষির মাঝে সার-বীজ বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে শীতকালীন কৃষির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় কৃষি মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জি,এস অলিউল ইসলাম, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছর রবি ২৪ মৌসুমে কৃষি প্রণোদনা (খ) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচির শীতকালীন সবজির বীজ এবং (গ) ২০২৪-২৫ অর্থবৎসরে অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচির হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

ভূট্টা, গম, সরিষা, পেঁয়াজ, সূর্যমুখী, শীতকালীন বীজ, খেসারি ফসলের বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ৩০ জন চাষিকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে সার, ১০ জনকে সরিষা ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি করে ডিএপি সার, ৬০ জন চাষিকে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন চাষিকে গম, ১০ জন চাষিকে সরিষা ও ১০০ জন চাষিকে সবজির বীজ ও সম পরিমাণ সার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনার আওতায় সার ও বীজ প্রদান করেছে। আমরা কৃষকদের উৎসাহিত করতে এসব উপকরণ দিয়েছি, যাতে কৃষকগণ আরো বেশি উৎসাহিত হন ও বেশি ফসল ফলাতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩