• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৪:৫৩ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় জামায়াতের আমির হলেন অধ্যাপক শাহজাহান আলী

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৮:৩১

উল্লাপাড়ায় জামায়াতের আমির হলেন অধ্যাপক শাহজাহান আলী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

দলের রুকনদের গোপন ভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ গত ৯ নভেম্বর সম্পন্ন হয়। উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী আমির পুনঃনির্বাচিত হন।

২২ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচিত আমির অধ্যাপক শাহজাহান আলীকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ মাওলানা শাহিনুর আলম।

শপথ বাক্য পাঠে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফসহ উপজেলার রুকনগণ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১



Follow Us