• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩০:২৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

২২ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৮:২৩

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মারা যান।

Ad
Ad

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

Ad

তিনি বলেন, দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮





Follow Us