• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৪৭:৩১ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজীবপুরে জাসাসের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫০:৫৯

রাজীবপুরে জাসাসের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রাজীবপুর উপজেলা শাখার আয়োজনে ২২ নভেম্বর শুক্রবার বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাসাস জেলা শাখার আহ্বায়ক জাকি মো. আহসান হাবিব সজিব। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রফিকুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন জাসাস জেলা শাখার সদস্য সচিব নুর জামাল বাহাদুর।  

জাসাস রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকবর হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন জাসাস রাজীবপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহে আলম।

কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজিবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুব রশিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, যুবদল রাজীবপুর উপজেলা শাখার সদস্য সচিব মিরন মো. ইলিয়াস, আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, স্বেচ্ছাসেবক দল রাজীবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মোজাম্মেল হক, সদস্য সচিব মো. কামাল হোসেন বিএসসি, কৃষক দল রাজীবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. সুরমান আলী সাবেক মেম্বার, সদস্য সচিব মো. আবু সাঈদ কাসেম, ছাত্রদল রাজীবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মোখলেসুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, কলেজ শাখার আহ্বায়ক মো. পলাশ মাহমুদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪