• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৩:১১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার মিয়ানমার থেকে এলো ৫৬ জন উপজাতীয়

১৯ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৮:১৫

এবার মিয়ানমার থেকে এলো ৫৬ জন উপজাতীয়

কক্সবাজার প্রতিনিধি: সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের তঞ্চঙ্গ্যা ও বড়ুয়া সম্প্রদায়ের ৫৬ জন নাগরিক।

১৮ নভেম্বর সোমবার সকালে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বাইশপাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিকেলে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়।

অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশুসহ তঞ্চঙ্গ্যা পরিবারের ৪৪ জন ও বড়ুয়া পরিবারের ১২ জনসহ মোট ৫৬ জন।

মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে এবং আরাকান আর্মির হাতে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ায় প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসব আশ্রিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব নারী, পুরুষ ও শিশুরা পুলিশ হেফাজতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০