• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৭:৩৮:০৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

খোকসায় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা

১৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯:৪৬

খোকসায় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় এখন চলছে ধান কাটা আর মাড়াইয়ের ধুম। এরই মধ্যে উপজেলায় ৩০ শতাংশ জমিতে ধান কাটা শেষ হয়েছে। পাশাপাশি চলছে ধান মাড়াইয়ের কাজ। বেড়েছে কৃষকদের ব্যস্ততা। ব্যস্ত কৃষাণীরাও। আর ভালো ফলনের আশা কৃষি বিভাগের।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর এ উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৬ হাজার ৭২৫ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ৬ হাজার ৭৩৯ হেক্টর জমিতে। এবার ফলনে খুশি তবে খরচ হয়েছে বেশি। বাজার দর নিশ্চিত করতে পারলেই ফুটবে কৃষকের মুখে হাঁসি।

কৃষকরা বলছেন, এবার ধানের আবাদ বেশ ভালো হয়েছে। কিন্তু কীটনাশক, সার, তেলসহ বিভিন্ন দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে ধানের বাম্পার ফলন হলেও দাম পাওয়া নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ।

শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক বিভুতী জানান, ধানের ফলন প্রত্যাশা অনুযায়ী হয়েছে। ভালো দাম পেলে লাভবান হবেন তিনি।

উপজেলায় জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের কৃষক ভিক্টর জানান, তার ২ বিঘা জমির আগাম আমন কেটে মাড়াই করে ঘরে তুলেছি ধান।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় এবারে এ উপজেলার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও আমন চাষিদের লাভবান করতে উপজেলা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯