• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে দ্বিতীয় প্রেমিকের বাড়ির উঠান থেকে প্রথম প্রেমিকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

১২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৯:৫৫

শেরপুরে দ্বিতীয় প্রেমিকের বাড়ির উঠান থেকে প্রথম প্রেমিকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ১১ নভেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

জানা যায়, সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। একই কলেজের শিক্ষার্থী শ্রীবরদী উপজেলার কাউনের চরের আজিম মাস্টারের কন্যা আন্নির সাথে প্রেমে জড়িয়ে পড়ে। আন্নি একইসাথে সজবরখিলা মহল্লার ফোরকান পুলিশের ছেলে রবিনের সাথেও প্রেমে জড়িয়ে যায়। আন্নিকে বিয়ে করতে চায় সুমন। এতে বাধ সাজে রবিন। পথের কাটা দূর করতেই খুন করার সিদ্ধান্ত নেয় ঘাতক রবিন ও আন্নি।

পরিকল্পনা করে সুমনকে গত ৪ নভেম্বর শহরের বাগরাকসা কাজিবাড়ি পুকুর পাড় এলাকা থেকে সুমনকে বান্ধবী আন্নি, তার প্রেমিক রবিন ও অজ্ঞাতদের সহযোগিতা নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে খুন করে ঘাতক রবিনদের সজবরখিলা বাসায় পুতে রাখে। এ ঘটনায় সুমনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরই জেরে ১১ নভেম্বর ভোরে ওই সহপাঠী আন্নি ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে ঘাতক রবিনকে। রবিনের স্বীকারোক্তিতেই একইদিন রাত একটার সময় অপহৃত কলেজ ছাত্রের মরদেহ ফোরকান পুলিশের বাসার মাটির নীচ থেকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে রবিনকে গ্রেফতার করা হয়। এরপর তার দেখানো জায়গা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০