• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৫:৩৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ গোলাবারুদ উদ্ধার

১০ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫৮:২৯

ঈদগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ গোলাবারুদ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ৬৭ পিছ গোলাবারুদ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

৯ নভেম্বর শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভোমরিয়া ঘোনা সাতরা নামক এলাকার ঈদগাঁও নদীর পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মসিউর রহমান বলেন, এসব গোলাবারুদ ৫ আগস্টে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া হতে পারে বলে মন্তব্য করেন। মামলার বিষয়ে জানতে চাইলে বলেন, জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ স্যারের সাথে কথা বলে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, জনগণের সার্বিক সহযোগিতা পেলে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব। সকলকে সমাজ গঠনে আরও বেশি অগ্রণী ভূমিকা রাখতে হবে।

স্থানীয় ইউনিয়নের মেম্বার আব্দুল হাকিম বলেন, অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। যে বা যারা এলাকায় বিশৃঙ্খলা করার জন্য এসব এনেছে তাদের ধরতেই হবে।

স্থানীয় জনসাধারণ ও পথচারীরা বলেন, রামু ঈদঁগড় সড়কে দিনে ও রাতে লম্বা দেশি অস্ত্র নিয়ে ও বন্দুক নিয়ে অপহরণকারী চক্রের সদস্য ও ডাকাতদলের সদস্যরা সড়কে যানবাহন গতিরোধ করে ডাকাতি করে। সাধারণ মানুষ অনেক কষ্টে আছেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তারা আরও বলেন, এই ডাকাতি ও অপহরণের চেষ্টা প্রতিনিয়ত অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে ইদগাও থানার ওসি মসিউর রহমান ও রামু থানার ওসির সার্বিক সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬