• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৪৩:২৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:১৬

শিবগঞ্জে গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল করিম।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরা ডাল (শুকনা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

Ad

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us