• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৮:২৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

৭ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫৮:০৪

বড়াইগ্রামে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বড়াইগ্রামে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেয়া হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রাম উপজেলার গড় মাটি মধ্যপাড়া মহল্লার মৃত এবাদ আলির ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম শিশুকে ডেকে নিয়ে তার নিজ ডেকোরেটরের দোকানে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা দোকানের ভেতরে দেখতে পেয়ে উদ্ধার করে। এরপর শিশুর বাবাকে মোবাইল ফোনে ঘটনাটি জানানো হয়। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ঘটনার পর শিশুটির বাবা ঢাকা থেকে ফিরে এসে আবুল কাশেমসহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

এ ঘটনায় পুলিশ তদন্ত করে কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ৭ জনকে মামলা থেকে খালাস প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ শিশুটির পরিবার পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮