• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:২৮ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:২৫

চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হটাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হটাৎ বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো. শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বজ্রপাতে গুরুত্বর আহত শিহাব ও লিটনকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭