• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:৫৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:২৮

আজ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস। সব ঠিক থাকলে ওই কূপ থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

৪ নভেম্বর সোমবার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মিজানুর রহমান বলেন, ৭ নম্বর কূপ থেকে নতুন করে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে।

জানা গেছে, দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগে, ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক গণমাধ্যমকে বলেন, সিলেটের হরিপুর ৭নং কূপ সংস্কার করতে গিয়ে দুই স্তরে গ্যাসের সন্ধান মেলে। সর্বশেষ ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। যা আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২