• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৩:২৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে ৩ শতাধিক যানবাহন

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:০৩:৩৭

নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে ৩ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি: নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে দুপাড়ের যানবাহন। এতে প্রায় দুপাড়ের ৩ শতাধিক যানবাহন আটকা পড়েছে। ২ নভেম্বর শনিবার রাত তিনটার দিকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

ঘাটে অপেক্ষারত যানবাহন চালকরা জানান, পাড়ের জন্য দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষা করায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমাদের কাঁচামালসহ নানা পণ্য রয়েছে যানবাহনে। সময়মতো পারাপার করতে না পারলে আমাদের এবং মহাজনদের বড় ক্ষতি হয়ে যাবে। তাই প্রশাসন অতিদ্রুত নাব্যতা সংকট নিরসন করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির উদ্দীন জানান, নাব্যতা সংকটের কারণে নৌ চ্যানেলে ফেরি আটকা পড়ায় শনিবার রাত তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটের উভয় পাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট নিরসন করে অতি দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১