• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ৩ বেকারিকে জরিমানা

৩১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০১:১৮

রাজশাহীতে ৩ বেকারিকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় ৩টি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ৩০ অক্টোবর বুধবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই সকল ব্যবসায়ীদেরকে জরিমানা করেন।

উপজেলার নীমপাড়া ইউনিয়নের নদন্দগাছি বাজারে অভিযান পরিচালনা করে ইয়াছিন বেকারি, বাধঁন বেকারি এবং মিলন বেকারিকে জরিমানা করা হয়। এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর পরিদর্শক জুনায়েদ আহম্মেদ এবং চারঘাট মডেল থানা পুলিশ সঙ্গে ছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো অ্যামোনিয়াম বাই কার্বনেটের পরিবর্তে ক্ষতিকারক অ্যামোনিয়াম সালফেট ব্যবহার, ফুড গ্রেড রংয়ের পরিবর্তে কাপড়ে দেয়া রং ব্যবহার, লাইসেন্স না থাকা, স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্নতাসহ বিবিধ কারণে বেকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা স্বরূপ জরিমানা করা হয়েছে। ইয়াছিন এবং বাধঁন বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মিলন বেকারিকে বিএসটিআই এর আইন ২০১৮ এর ১৫ (১) ধারায় অর্থ জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৪৩ হাজার টাকা। 

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০