• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:১০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে চুন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ অক্টোবর ২০২৪ রাত ০৮:২২:৩৫

সাদুল্লাপুরে চুন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে শ্মশান ঘাট থেকে চুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম শ্মশান ঘাটে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চুন ব্যবসায়ী উপজেলার উত্তর ভাতগ্রামের মৃত পুলিন চন্দ্র মহন্তের ছেলে সুনীল চন্দ্র।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুনীল চন্দ্র দীর্ঘদিন যাবৎ স্ট্রোকজনিত কারণে প্যারালাইসড ও মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত গোলঘরে নিজের শার্ট গলায় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন কৃষক। পরে স্থানীয় জনগণ সাদুল্লাপুর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাদুল্লাপুর থানা ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না পাওয়ায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪