• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৪৯:১৯ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

খুলনায় অস্ত্র-মাদকসহ ৪ ডাকাত আটক

৩০ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৪

খুলনায় অস্ত্র-মাদকসহ ৪ ডাকাত আটক

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় ওয়ান শুটার গান, গুলি, বোমা ও মাদকসহ ৪ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। 

৩০ অক্টোবর বুধবার ভোররাতে উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

Ad
Ad

আটককৃতরা হলো- সাব্বির হোসেন(৩৪), মো. ফয়সাল(৩২), মো. বাবু (৩৩) ও জামিল হোসেন (৪২)। 

Ad

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মাহবুবুর হোসেন আটকের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি মোবাইল ফোন এবং ঘেরের পানির নিচে লুকিয়ে রাখা ১ টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জব্দ করা মালামাল ও আটকদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:১৭


টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১১





Follow Us