• ঢাকা
  • |
  • শনিবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০১:৩৯:১১ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

২৮ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৩:০১

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে অষ্টম শ্রেণি পড়ুয়া ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। ২৭ অক্টোবর রোববার বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি ঘটেছে জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রা. বিদ্যালয়ে।

স্কুল অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে এইচপিভি টিকা শিক্ষার্থীদের দেয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা।

এমতাবস্থায় ২০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ খবর মুহূর্তের মধ্যে ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে এইচপিভি টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর জানান, ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে ৪ জন শিক্ষার্থী এসেছেন। আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬