• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৪৯:০০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

হিজলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৩ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:০০:২৬

হিজলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
হিজলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় ২০২৩-২৪ সালে খরিপ-১ মৌসুমের প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২ এপ্রিল বুধবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় বক্তারা কৃষি কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য কৃষকদের সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯