• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৮:৪৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ওসমানীনগরে সড়কের পাশ থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

২৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:১৭

ওসমানীনগরে সড়কের পাশ থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ অক্টোরব রোববার বেলা ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পাশে রুহুল আমিন নামের একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তবে, নিহত ব্যক্তিই রুহুল আমিন কি না এই বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ওই ব্যক্তি। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ মরদেহের পাশে পরে থাকা (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। কোনো অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়ার কারণে মহাসড়কের পাশে ছিটকে পরে এই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫