• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৮:০৪ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

২৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬:৪৬

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







Follow Us