• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪২:২৮

আমতলীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি: মাদক সেবনে বাধা দেয়ায় আমতলী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠ ও ইংলিশ পত্রিকা দ্যা বাংলাদেশ টুডে’র আমতলী প্রতিনিধি এইচ এম কাওসার মাদবরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আমতলীর সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

জানা গেছে, আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস ও রহমান খাঁসহ ৬-৭ জন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়রা বারণ করলেও তারা তা মানছেন না। গত শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান খাঁ ও তাদের সহযোগীরা মাদকসেবন করছিল। ওই সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠ ও দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর বাঁধা দেয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এতে ক্ষুব্ধ হয় মাদকসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান খাঁ ও তাদের সহযোগীরা। সোমবার রাতে সাংবাদিক এইচ এম কাওসার মাদবর মহিষকাটা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পূর্ব কেওয়াবুনিয়া স্কুলের সামনে পৌঁছা মাত্রই মাদকসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান খাঁ ও তাদের সহযোগীরা ধারালো অন্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

এতে তার মাথায় গুরুতর জখম হয়। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে কিশোর গ্যাং লিডাররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান তার চিকিৎসা দেন। বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মঙ্গলবার দুপুরে আমতলীর সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ প্রতিবাদ সভা হয়।

সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মো. জসিম উদ্দিন সিকদার সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমতলী প্রেস ক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমান, পরিতোষ কর্মকার, আমতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ খোকন, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, বরগুনা সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, আমতলী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাসির, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ, সাংবাদিক ক্লাব সভাপতি সুমন রশিদ, বশির আহমেদ, রিপন মুন্সি, সাংবাদিক ফোরাম সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক সাইদুর রহমান সজিব, মাহবুব বিশ্বাস টিটু, এইচএম রাসেল, মো. ফখরউদ্দিন তহসিন, রাশেমুল হক রিমন ও সাজ্জাদ শরীফ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

প্রত্যক্ষদর্শী সেরাজ খান ও আলম মৃধা বলেন, ৬-৭ জন দলের একটি সন্ত্রাসী বাহিনী সাংবাদিক কাওসার মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আহত সাংবাদিক এইচ এম কাওসার মাদবর বলেন, গত শনিবার বিকেলে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস ও রহমান হাওলাদারসহ ৬-৭ জন মাদকসেবী কিশোর গ্যাং পূর্ব কেওয়া বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসে মাদক সেবন করছিল। আমি তাদের স্কুলে বসে মাদক সেবনে বাঁধা দেই। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে আমি মহিষকাটা বাজার থেকে ঔষধ নিয়ে বাড়ি যাচ্ছিলাম, পথিমধ্যে ইমরান বিশ্বাস ও রহমান খান নেতৃত্বে ৬-৭ জন দলের কিশোর গ্যাং বাহিনী পরিকল্পিতভাবে আমাকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনায় সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, সাংবাদিক কাওসার মাদবরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯