• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫৮:০০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা

২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২৭:১২

টাঙ্গাইলে আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে টাঙ্গাইল জেলা ও গাজীপুর জেলার ৩০ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা শহরের বিশ্বাস বেতকা এনজিও ফোরামে এ সভা অনুষ্ঠিত হয়।

আশা টাঙ্গাইল জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। এসময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এডিশনাল ম্যানেজার মো. আবেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আশা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম। দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৪৯টি ব্রাঞ্চে ১ হাজার ৪৯ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১