• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আকিদুল হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:১০:২৭

আকিদুল হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটো রিকশা চালক আকিদুল হত্যা মামলার আসামী সনাক্ত ও গ্রেফতারের দাবিতে উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর রোববার দুপুর ১২টায় রাজিবপুর উপজেলা চত্বরে রাজিবপুর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিপন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত আকিদুল ইসলামের মা ভানু বেগম (৪৭)। তিনি বলেন, আকিদুল অটো রিকশা চালিয়ে আমাদের সংসার চালাত। হঠাৎ একদিন আমার ছেলে বাড়ি ফেরেনি। পরে নদী থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। অটো রিকশাও ফিরে পাইনি। কেন আমার ছেলেটাকে হত্যা করা হলো, কী অপরাধ করেছিল আমার ছেলে? এক মাস হয়ে গেল আমার ছেলে হত্যার কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। আমরা গরীব বলে কি ছেলে হত্যার বিচার পাব না?

আকিদুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুন (২৩) বলেন, এক মাস হয়ে গেল, আমার স্বামীর হত্যার কোনো বিচার পাইনি। কোনো আসামীও গ্রেফতার হয়নি। মামলার কোনো অগ্রগতিও পুলিশ আমাদের জানায়নি। গরিব বলে কি আমরা বিচার পাব না? দয়া করে আমার স্বামীর হত্যাকারীদের শনাক্ত করুন।

এ সময় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সদস্য সচিব সুজন মাহমুদ, রাজিবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম, মুক্তির ডাক আহবায়ক বিদ্যুৎ সরকার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭