• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৫:৩২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে বন্যার্তদের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

২০ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩৮:৩৮

রায়পুরে বন্যার্তদের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয় ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

১৯ অক্টোবর শনিবার বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বিএনপি কার্যালয়ের সামনে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ খাদ্য উপহার তুলে দেন কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির আলম বাচ্চু। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ও লক্ষ্মীপুর জেলা বিএনপির অভিভাবক সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির আলম বাচ্চুর উদ্যোগে এসব খাদ্য উপহার তুলে দেয়া হয়। এই উপহার বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ আজম, সাধারণ সম্পাদক বাবুল মিঝি, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুবদল সভাপতি বিল্লাল হোসেন মিশরী ও সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬