• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৪৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আখড়া বাড়িতে আজ ভাঙছে সাধুর হাট

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১১:১৬:০০

আখড়া বাড়িতে আজ ভাঙছে সাধুর হাট

কুষ্টিয়া প্রতিনিধি: ফকির লালন সাইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়া বাড়িতে তিন দিনের অনুষ্ঠান শেষ হচ্ছে আজ।

গতকাল ১৮ অক্টোবর শুক্রবার সাধুসঙ্গ শেষ হয়েছে। দুপুরে পূর্ণ সেবার মধ্যে দিয়ে শেষ হয় সাধু সঙ্গেরি আনুষ্ঠানিকতা। সামনের দৌল পূর্ণিমায় মিলনের আকাঙ্ক্ষা নিয়ে লালনের আখড়া ছেড়েছেন বাউল সাধুরা।

এবারও দেশ-বিদেশের হাজার হাজার লালন ভক্ত-অনুসারীর মিলন ঘটে সাঁইজির ধামে। সাধুদের মিলনমেলাকে ঘিরে একাডেমির পাশে কালি নদীর ধারে গ্রাম্য মেলা চলছে বেশ জোরেশোরে। শুধু বাউল নয় লাখ লাখ মানুষের সমাগম ঘটে লালন মেলায়। আজ ১৯ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে মেলার সকল কার্যক্রম শেষ হবে।

সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন কয় জাতের কিরূপ দেখলামনা এ সংসারে...ডুবলে পারে রতনপাবি, বাউল সাঁইজির এসব আধ্যাত্মিক গানের সুরে গত তিন দিন মজে ছিল ছেউড়িয়া আখড়াবাড়ি। ১৭ অক্টেম্বর সন্ধ্যায় তিরোধান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১