• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৮ অক্টোবর ২০২৪ সকাল ১০:৫১:১১

সীতাকুণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ৫৮.০১ হেক্টর জলাশয়ে ৪৪৪ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব মাছের পোনা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. তাহমিনা আরজু; উপজেলা প্রকৌশলী, এলজিইডি মো. আলমগীর বাদশাহ; সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম; উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রসঙ্গত, ২০২৪ সালের বন্যায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এ ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের তালিকা মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছিলো। এরই প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তার অংশ হিসেবে ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষির মাঝে ৫৮.০১ হেক্টর জলাশয়ে ৪৪৪ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬