• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৯:৫৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে সাবেক কাউন্সিলরসহ ২ জন গ্রেফতার

১৬ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩১:৪৪

টঙ্গীতে সাবেক কাউন্সিলরসহ ২ জন গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১টায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় গাসিক সাবেক কাউন্সিলর সাদেক আলী ও তার ভাই আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর মরকুন টিএন্ডটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের দুই জনকে থানায় আনা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২