• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৬:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হত্যা মামলায় পীরগাছায় আবুল বাশার চেয়ারম্যান গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৪ দুপুর ১২:১৮:৫৮

হত্যা মামলায় পীরগাছায় আবুল বাশার চেয়ারম্যান গ্রেফতার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছার ৩নং ইটাকুমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বাশারকে গ্রেফতার করেছেন পুলিশ। ১৪ অক্টোবর সোমবার দুপুরে এসআই খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটাকুমারী কালীগঞ্জ রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ৫ আগস্ট ঢাকার মিরপুরের ছাত্র আন্দোলনে পীরগাছার ছাওলা ইউনিয়নের বটতলা গ্রামের ব্যবসায়ীকে আল মামুন গুলি করে হত্যা এবং ইটাকুমারী  ইউনিয়নে ভাঙচুর-লুটপাটের মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যানরা পলাতক থাকার পর দশ দিন থেকে ইউনিয়ন পরিষদের যোগদান করেন ইটাকুমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও কল্যাণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তবে এখনো পরিষদে আসতে পারেনি অন্নদানগর  ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম। ছাত্রজনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯