• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৫:৩৩ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৪ সকাল ০৯:২৭:৫১

ভাঙ্গুড়ায় সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হান্নান উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন পাবনার জেলা প্রশাসক। একই প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়।

Ad

থানা পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। এ সময় তাদের হামলায় সেখানে থাকা তিনজন বিএনপি নেতাকর্মী মারাত্মক আহত হন। এ ঘটনায় বিএনপি নেতা জুলফিকার আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা রুজু করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। বিকেলেই  আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭








Follow Us