• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২২:৪০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় ট্রাক উল্টে ২০৬ বস্তা চাল নদীতে

১৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৪৪:০৮

সাঘাটায় ট্রাক উল্টে ২০৬ বস্তা চাল নদীতে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তার দুইপাশের মাটি দেবে যাওয়ায় সম্প্রতি বোনারপাড়ার ব্যবসায়ী আব্দুল গোফফার মিয়ার ২০৬ বস্তা চালসহ একটি ট্রাক উল্টে গিয়ে নদীতে পরে গেছে।

উপজেলার মথর পাড়া বটতলা গ্রামে বোনারপাড়া টু জুমারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ব্যাপক তৎপরতার পর ১০৯ চালের বস্তা উদ্ধার করলেও ৯৭টি চালের বস্তা নদীর পানিতে নিমজ্জিত হয়, যা আর উদ্ধার করা যায়নি।

ব্যবসায়ী আব্দুল গোফফার মিয়া বলেন, বিকল্প রাস্তার দুইপাশে মাটি দেবে গেছে। ঠিকাদারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমি ক্ষতিপূরণের জন্য মামলা করব। আমার ব্যবসার এই ক্ষতি আমি কীভাবে পূরণ করব। আমি এর প্রতিকার চাই কর্তৃপক্ষের কাছে।

এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। ঠিকাদাররা যদি ভালোভাবে কাজ করে তাহলে সমস্যাটি দূর হয়ে যায়। আমাদের প্রত্যেকদিনিই এর কারণে নানান ধরনের সমস্যার মধ্যে পরতে হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭