• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:১০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে নামতে পারেনি দুটি ফ্লাইট

১৩ অক্টোবর ২০২৪ দুপুর ০১:১৯:৩৫

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে নামতে পারেনি দুটি ফ্লাইট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজের দুটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। ১৩ অক্টোবর রোববার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ও এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট অবতরণের শিডিউল ছিল।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা দেখা দেয়। এ কারণে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। বিমান বাংলাদেশের নির্ধারিত একটি ফ্লাইট ও বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা হয়নি। বর্তমানে আকাশ পরিষ্কার হয়েছে। এ দুটি ফ্লাইট বেলা ১১টার পরে অবতরণ করে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকালে হঠাৎ করে আকাশ কুয়াশায় ছেয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯