• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৪:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

১১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৯:৪১

দৌলতখানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মাসুম বিল্লাহ রাসেল (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

১১ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের হাদিস মালতিহার ছেলে। সে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের নাতি বলে পুলিশ জানায়। সে দৌলতখানে পূজাকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে অবস্থান করছিলো। তার বিরুদ্ধে ২০১৮ সালে দৌলতখান থানায় একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতার রাসেলের বিরুদ্ধে থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬