• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৭:৫৮ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি দিল বিজিবি-বিএসএফ

১০ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১৪:৩৬

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি দিল বিজিবি-বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর সদস্যদের মধ্য শুভেচ্ছা বিনিময়।

১০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। এসময় ভারতের বিএসএফ সদস্যরাও মিষ্টি উপহার দেয়। এসময় সেখানে চেকপোস্ট গেটে দায়িত্বরত কর্মকর্তা অসীম কুমারসহ দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও দুর্গাপূজা উপলক্ষে তাদের ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০