• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৮:১৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ

৭ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩১:৫৯

খাগড়াছড়িতে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ

খাগড়াছড়ি প্রতিনিধি: বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে খাগড়াছড়ি শহীদ কাদের সড়কে পৌর এলাকায় চলছে ড্রেন নির্মাণের কাজ। খোঁড়াখুঁড়িতে অনেক জায়গায় মাটি সরে গিয়ে হেলে পড়েছে বিদ্যুতের দুটি খুঁটি।

কিছু জায়গায় ঝুলে আছে সংযোগ তার। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

৬ অক্টোবর রোববার রাত ৯টার দিকে দেখা যায়, শহরের শহীদ কাদের সড়ক এলাকায় চলমান ড্রেনের কাজের কারণে দুটি খুঁটি হেলে পড়েছে।

পৃথক হয়ে যাচ্ছে মাটি থেকে। ঝুলে আছে বৈদ্যুতিক তারগুলো। যে কারণে প্রধান সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। উনি সকালে কাজ করবেন। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২