• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ

৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩

বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুইদিন থেকে এক কিশোর নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোরের নাম শাহেক আহমদ (১৬)। সে বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দোহালিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

৩ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাচ্ছেন না স্বজনরা। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে মেলেনি। এই ঘটনায় ওই কিশোরের খালাতো ভাই ৪ অক্টোবর শুক্রবার বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন, ডায়রি নং-১৫৫।

নিখোঁজ কিশোরের খালাতো ভাই হেলাল উদ্দীন জানান, আমার খালাতো ভাই সাহেক আহমদ দোহালিয়া নিজ বাসা হতে অজ্ঞাত স্থানে চলে যায়, আর খুঁজে পাইনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।

কোনো সুহৃদয়বান ব্যক্তি শাহেক আহমদের সন্ধান পেলে ০১৭৮৮৭৩৬৭৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

এ বিষয়ে বড়লেখা থানার (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, সাহেক আহমদ নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় তার খালাতো ভাই থানায় জিডি করেছেন। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭