• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:৩৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

বেনাপোল থেকে মাদক সম্রাট বাদশা গ্রেফতার

৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৪:১৮

বেনাপোল থেকে মাদক সম্রাট বাদশা গ্রেফতার

শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে কুখ্যাত মাদক সম্রাট বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে (৫৭) বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।

২ অক্টোবর বুধবার রাতে রঘুনাথপুর এলাকার কোদলারহাট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদশা বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে। এর প্রেক্ষিতে অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ অভিযানিক দল রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

জানা যায়, সে দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, অর্থ পাচারসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১৫টির অধিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪