• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মোংলায় সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩৭:৫১

মোংলায় সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদেরকে আটক করে যৌথবাহিনীর একটি বিশেষ টিম। এই মামলার বাদী হয়ে বাবুল হাওলাদার তাদের নামে একটি মামলা করেন। এই মামলায় তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬