• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৬:৫৪ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

মিরসরাইয়ে অনুমোদনহীন পানি তৈরির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

২ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২২:০৭

মিরসরাইয়ে অনুমোদনহীন পানি তৈরির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের চিনকিরহাটস্থ এ আর এস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

এসময় বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ও নকল মোড়ক ব্যবহার করে মাউন্টেইন ড্রিংকিং ওয়াটার নামে পানির বোতল প্রক্রিয়াজাত ও বিপণন করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

২ অক্টোবর বুধবার মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই প্রতিনিধিকে এক কেইস পানির বোতল (১২টি) সিলগালা করে সংগ্রহ এবং বোতলজাত পানির পিএইচ (বিশুদ্ধতা পরিমাপ) এর ল্যাব টেস্ট করার নির্দেশনা প্রদান করেন। 

রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০