• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:২২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

দুষ্কৃতিকারীদের রুখতে হিন্দু-মুসলিমসহ সবাইকে একসাথে কাজ করতে হবে: ডিআইজি আমিনুল ইসলাম

২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫২:২২

দুষ্কৃতিকারীদের রুখতে হিন্দু-মুসলিমসহ সবাইকে একসাথে কাজ করতে হবে: ডিআইজি আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, দুষ্কৃতিকারীদের রুখতে হিন্দু-মুসলিম সবাইকে একসাথে কাজ করতে হবে। তাছাড়া, পূজা নির্বিঘ্ন করতে যা যা করার দরকার প্রশাসন তা অবশ্যই করবে।

তিনি ১ অক্টোবর সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে মন্দিরের পুরোহিত, কমিটিসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন।

Ad
Ad

মন্দিরের সভাপতি শ্যামাপদ ঘোষের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

Ad

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পূজা উদযাপন পরিষদ পঞ্চগড়ের সদস্য পরেশ চন্দ্র রায়, বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় রায় প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us