• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:১০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে নির্মাণাধী মাউরিতলা ব্রিজের বিকল্প কাঠের সাঁকো ঝুঁকিপূর্ণ

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০৮:২৭

জয়পুরহাটে নির্মাণাধী মাউরিতলা ব্রিজের বিকল্প কাঠের সাঁকো ঝুঁকিপূর্ণ

জয়পুরহাট প্রতিনিধি: গত কয়দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভেসে আসা কচুরিপানা ও অন্যান্য আর্বজনা সাঁকোর খুঁটিতে আটকিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর উপর নির্মাণাধীন মাউরিতলা ব্রিজের বিকল্প কাঠের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তীব্র স্রোতে খুঁটির নিচের মাটি সরে যাওয়ার কারণে কাঠের ব্রিজটির মাঝখানে দেবে গেছে। এছাড়া স্রোতে ভেসে আসা কচুরিপানা ও আবর্জনা খুঁটিতে আটকিয়ে আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিকল্প সাঁকোটি। এতে করে ঝুঁকি নিয়েই ঐ সাঁকো দিয়েই চলাচল করছে দুই পাড়ের হাজার হাজার মানুষ। সাঁকোটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বলে মনে করছেন পথচারীরা।

জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অতিক্রম করে এসে পাঁচবিবি শহরের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বড়মানিক নামক স্থানে ৬০ এর দশকে ব্রিজটি নির্মাণ করা হয়। যা মাউরিতলা ব্রিজ নামে পরিচিত। ব্রিজটি চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়াই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙ্গে ফেলে এবং চলতি বছরের শুরুতে প্রায় সাড়ে ৮ কোটি টাকার অধিক ব্যয়ে ৯০.০৬ মিটার দৈর্ঘ্য নতুন ব্রিজ নির্মাণ শুরু করেন।  

ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ, ভ্যান-রিক্সা ও মটরসাইকেল ও পারাপারের সুবিধার্থে ব্রিজ নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁশ-কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করেন। কিন্তু গত তিন দিনের একটানা বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে সাঁকোর বাঁশের খুঁটির গোড়ার মাটি সরে গিয়ে মাঝখানে দেবে গেছে। একারণে জন সাধারণের চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে সাঁকোটি। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজন শ্রমিক সাঁকোয় আটকে থাকা কচুরিপানা ও আর্বজনা অপসারণ করে ঝুঁকিমুক্ত করার চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন সাঁকোটি যেন ক্ষতির মুখে না পরে সেজন্য প্রকৌশল বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মো. আলা উদ্দিন বলেন, সাকোঁটি জনসাধারণের চলাচলে সচল রাখার জন্য প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১