• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় কারখানা থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:২৫:৪৪

ভালুকায় কারখানা থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের নির্মাণাধীন ভবনের লিফটের ৪০ ফুট নীচ থেকে রাত ৯ টায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।

Ad

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিল।

গত বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার পর দুর্গন্ধ শুরু হলে তার ঘটনাটি টের পেয়ে থানাকে অবহিত করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us