• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৫:৩৮ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

পলাশে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৫০:৪৩

পলাশে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দীর্ঘ ১৫ বছর পর ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে জামায়াতে ইসলামী পলাশের ঘোড়াশাল পৌরসভা শাখার আয়োজনে পলাশ বাসস্ট্যান্ডে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌর আমীর এডভোকেট মো. লোকমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো. আমজাদ হোসেন।

Ad

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা (দক্ষিণ) শাখার পৌর আমীর মাওলানা বেলাল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোজাম্মেল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মাসুদ করিম ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি জুবায়ের আল ফাহাদ প্রমুখ।

গণসমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



লেবানন দখলের হুমকি ইসরায়েলের
লেবানন দখলের হুমকি ইসরায়েলের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:০৪

হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৯


Follow Us