• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৬:০৪ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৪৫:২০

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর রকিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে, শেখ হাসিনার জন্মবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সাথে তিনটি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। কথা বলতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা ও সাবেক সংসদ সদস্য বলেন, পরিস্থিতি যেহেতু এখনও খারাপ, তাই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোন কর্মসূচি দেয়া হয়নি। দলীয় নেতাকর্মীদেরকে সুবিধামতো ও নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া অনেকেই এখনও বাইরে বের হতে পারছেন না, গা ঢাকা দিয়ে রয়েছেন। আশা করা যায়, পরিস্থিতির উন্নয়ন হলে আবারও সকল রাজনৈতিক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:২১

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬