• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ

২৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:২৬:২০

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুতুবদিয়ার ছাত্র-জনতা। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা কুতুবদিয়ার কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন।

পরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে লামা বাজারে ফুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন। এসময় ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান ছাত্র-জনতা।

এসময় তারা ‘নারায়ে তাকবির’ আল্লাহু আকবর’ বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান। রাসূলের অপমান, সইবে নারে মুসলমান। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা। বিশ্বের মুসলিম, এক হও লড়াই করোসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সমাবেশে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. শাহাদত হোসাইন ভূট্টো, বড়ঘোপ আজম কলোনি জামে মসজিদের খতিব কুতুব উদ্দিন, ছাত্রদের পক্ষ থেকে এম. রিদুয়ানুজ্জামান হেলালি, শফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রনেতা তারেক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০