• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৩১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যা, স্বামী আটক

২৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৯:৪২

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যা, স্বামী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মো. রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

২৫ সেপ্টেম্বর বুধবার (নাসিক) বিকেলে ২নং ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মৃত নারী বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

Ad
Ad

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানিয়েছেন, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিলেন। স্বামী তাকে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯ এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি আর স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।

Ad

ওসি আল মামুন বলেন, স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০




Follow Us