• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:৩৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে ১৯ পিস স্বর্ণের বারসহ আটক ১

২৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:৫৩

বেনাপোলে ১৯ পিস স্বর্ণের বারসহ আটক ১

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বারসহ মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। 

আটক মাহফুজ মোল্ল্যা নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের সর্বমোট সিজার মূল্য ৪ কোটি ৬১ লক্ষ ৬২ হাজার ৪১০ টাকা।

যশোর ৪৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ১৯ পিস স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪