• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪০ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করলো সাবেক স্বামী

২৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০৬:৩০

ভাঙ্গায় দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করলো সাবেক স্বামী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের খাড়াকান্দা গ্রামে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী রমজান মাতুব্বর। এঘটনায় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

২২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে শ্বশুর বাড়িতে ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বার ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের পুত্র।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

সরেজমিনে গেলে নিহতের পুত্রবধূ মঞ্জিলা বেগম বলেন, আমার শ্বশুর আকবর আলী খয়রাতি শ্বশুর বাড়িতে বসবাস করে  বাড়ির উপর মুদি দোকানদারি করত। হঠাৎ দুপুরে আমার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারালো অস্ত্র নিয়ে আকবর আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে  যায়। পরে আমার শ্বশুরকে রক্তাক্ত অবস্থায় আমার শাশুড়ি ও আমার স্বামী ভাঙ্গা হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমার শ্বশুর আকবর আলী মারা যায়। তিনি হত্যাকারীর বিচার দাবি করেন।

এ ঘটনায় গ্রামবাসীরা জানান, খাড়াকান্দা গ্রামের আব্দুল হাই মাতুব্বরের কন্যা আসমা বেগমের সাথে প্রথমে রমজানের বিয়ে হয়। বিয়ের ৬/৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম আকবর আলীকে ২য় বিয়ে করে। কিছুদিন পরে রমজান ফিরে এলে দ্বিতীয় স্বামীকে রেখে তাকে বিয়ে করে। আবার কিছুদিন পর রমজান পুনরায় চলে গেলে ফের বর্তমানে আকবরকে বিয়ে করে বসবাস করে আসছিল। এই ঘটনা নিয়ে রমজানের সাথে আকবরের শত্রুতা চলে আসছিল। পরে ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে তাকে হত্যা করে।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার এসআই জয়ন্ত জানান, আকবর আলী নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে রমজান আলী।  হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল খাড়াকান্দা গ্রামে পৌঁছাই । মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সোমবার আকবর আলীর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।  তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প

এদিকে রাতে ঘাতক রমজান মাতুব্বরের ফাঁসির দাবিতে এলাকাবাসী ওই গ্রামে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩