• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৫১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

‘গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক-ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করবে পুলিশ’

২২ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৪১:১৬

‘গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক-ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করবে পুলিশ’

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক, ইভটিজিং বন্ধে কাজ করবে পুলিশ। এছাড়া গোপালগঞ্জ জেলাকে অতীতের মত শান্তিপূর্ণ জেলায় রূপ দিতেও জেলা পুলিশ কাজ করে যাবে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

২২ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয় হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং, মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন। এছাড়া যারা ইভটিজিংয়ের সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জেলায় থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। তবে এর জন্য প্রয়োজন সাংবাদিকসহ সমাজের মানুষের সহযোগিতা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, যেকোনো মামলায় কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচার করা হবে।

নবাগত পুলিশ সুপার আরও বলেন, জেলায় যেকোনো চুরি ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করবে গোপালগঞ্জ পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানা অনিয়ম দুর্নীতি ও অসংগতি তুলেন ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯